বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আব্দুন নূর নামে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ ১৮ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন সেট, ২টি ট্যাব, জমিজমার দলিলপত্রসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
সোমবার (২৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের (মাধবপুর) কর্মকলাপতি গ্রামের ওই প্রবাসীর বাড়িতে ডাকাতির এ ঘটনাটি ঘটে। এসময় বাঁধা দিতে চাইলে প্রবাসীর ষাটোর্ধ্ব ভগ্নিপতি মতছির আলীকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা।
বিশ্বনাথ থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, পার্শ্ববর্তি মোল্লারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুবুর রহমান আইয়ূব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বাড়ির মালিক আবদুন নুর যুক্তরাজ্যে বসবাস করায় দীর্ঘদিন থেকে ওই বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে তার ছোটবোন ও ভগ্নিপতি বসবাস করে আসছেন। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে বাড়ির কলাপসিপল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে ১২/১৪ জনের হাফ-প্যান্ট পরা মুখোঁশধারী স্বশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে। এসময় পরিবারের সবাইকে হাত-পা বেঁধে ঘরের বাথরুমে আটকে রেখে ষ্টিল আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন ও জরুরী কাগজপত্র লুটে নেয়।
প্রথমে ডাকাতির কোন তথ্য দিতে না চাইলেও পরক্ষণে প্রবাসীর ভাগনে ইমরান হোসেন সাংবাদিকদের জানান, ১২/১৪ জনের মুখোশপরা ডাকাত দল ঘরে প্রবেশ করার পর কৌশলে তিনি স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিনকে ফোনে বিষয়টি জানালে সাথে সাথে এলাকার মসজিদ গুলোতে মাইকিং করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে থানা পুলিশের ওসি শামসুদ্দোহা পিপিএম ও এসআই শফিকুল ইসলাম বলেন, এ ঘটনাটি ডাকাতি কি না তা এখনও স্পষ্ট নয়। কারণ ক্ষতিগ্রস্থরা আমাদেরকে সঠিক কোন তথ্য দিচ্ছেন না। তাছাড়া তারা মামলা দিতেও অপরাগতা জানাচ্ছেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed