Main Menu

রাঙ্গুনিয়ায় দুই মেয়েসহ মায়ের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় দুই মেয়ে শিশুসহ এক মা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার উপজেলার সরফভাটা ইউনিয়নের শিকদারপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. নূরনবীর স্ত্রী ডলি আক্তার (২৮) ও তাদের দুই মেয়ে ইলা আক্তার (৬) ও ইসরাত নূর (১০)।

স্থানীয়দের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, প্রথমে দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যা করে মা ডলি আক্তার। পরে নিজেও বিষপানে আত্মহত্যা করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংসারে অভাবের কারণে পারিবারিক বিরোধ থেকে মা দুই শিশু সন্তানকে হত্যার পর নিজেও বিষ পানে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা দাবি করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এর পেছনে অন্য কোনও ঘটনা আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশ জানায়, বিষপানের বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পরিবারের কয়েকজন সদস্য মা ও দুই মেয়েকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে ৩ জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed