কিডনি ফাউন্ডেশনকে প্রবাসী দম্পতির এ্যাম্বুলেন্স প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: নগরীর উপশহরস্থ কিডনি ফাউন্ডেশন সিলেট শাখাকে একটি উন্নত প্রযুক্তির এ্যাম্বুলেন্স প্রদান করলেন আমেরিকান প্রবাসী দম্পতি সৈয়দ জাকি হোসেন ও তাঁর সহধর্মিণী সিলেটের শহীদ ডাঃ শামসুদ্দিন আহমদের মেয়ে রাহাত হোসেন।
২৯ এপ্রিল সোমবার দুপুরে কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখা প্রাঙ্গণে প্রবাসী দম্পতির পক্ষে বীর উত্তম মেজর জেনারেল (অব) আজিজুর রহমান ও তাঁর সহধর্মিণী সেলিনা আজিজ নতুন এ্যাম্বুলেন্সের চাবি কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখার জেনারেল সেক্রেটারি বীর প্রতীক কর্নেল (অব) এম এ সালাম-এর কাছে হস্তান্তর করেন।
এ সময় আয়োজিত এক সভায় বীর উত্তম মেজর জেনারেল (অব) আজিজুর রহমান বলেন- কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখা মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে চলেছে। মানুষের কিডনি সমস্যার সমাধান করছে। কম মূল্যে সেবা নিশ্চিতে কিডনি ফাউন্ডেশন বদ্ধপরিকর রয়েছে। যা সত্যিই সুসংবাদ ও প্রশংসনীয় কর্মকাণ্ড। এই মানবিক কর্মকাণ্ড জোরালো ভাবে অব্যাহত রাখার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
কিডনি ফাউন্ডেশন সিলেট শাখার জেনারেল সেক্রেটারি বীর প্রতীক কর্নেল (অব) এম এ সালাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন- আমরা আনন্দিত ও খুশি হয়েছি আমেরিকান প্রবাসী সৈয়দ জাকি হোসেন ও তাঁর সহধর্মিণী সিলেটের শহীদ ডাঃ শামসুদ্দিন আহমদের মেয়ে সন্তান রাহাত হোসেন কিডনি ফাউন্ডেশনকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করায়। আমরা তাঁদেরকে ধন্যবাদ জানাই ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব শীঘ্রই কিডনি ফাউন্ডেশন-এর নিজস্ব ভবনের সকল কাজ সম্পন্ন হবে এবং মানুষের চিকিৎসা সেবা প্রদান করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এজন্য সিলেটবাসীর সাহায্য-সহযোগিতা অতীতের ন্যায় বজায় থাকবে বলে বিশ্বাস রাখি।
এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর ও আয়োজিত সভায় উপস্থিত ছিলেন- কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখার ট্রাস্টি নূরুন নাহার সালাম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখার পরিচালক জুবায়ের আহমদ চৌধুরী, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখার ট্রাস্টি বোর্ডের সদস্য শাহ জামান চৌধুরী , কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখার প্রধান নির্বাহী ফরিদা নাসরীন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখার ডাঃ নাজরা চৌধুরী, ডাঃ কাজী মুশফিক আহমদ, ডাঃ নাজমুস সাকিব, ডাঃ জাকির হোসেন তপু, ডাঃ গোলাম কিবরিয়া, চ্যানেল এস টেলিভিশন ইউ কে-এর সিলেট ব্যুরো চীফ মঈন উদ্দিন মঞ্জু, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সাস গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মোঃ উবায়েদ বিন বাছিত (সুমন), কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুহিবুর রহমান রাসেল ও ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ।
Related News
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগেRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed