Main Menu

লাউয়াছড়ায় উদ্ধার নবজাতকের বাবা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্পের পাশ থেকে জীবিত উদ্ধার নবজাতক ‘পরীর’ বাবা মা কে সনাক্ত করেছে পুলিশ। শিশুটির পিতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সোহেল রানা।

গতকাল রোববার বিকেলে শিশুটির নানী পারুল কর বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় তার মেয়েছে ধর্ষণ ও নাতনীকে হত্যা চেষ্টার অভিযোগ এনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন।

পারুল কর বলেন, আমার কিশোরী মেয়েকে নিয়ে আমি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুরে থাকি। স্বামী না থাকায় খুব কষ্ট করেই চলছিল তার সংসার। জীবিকার সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার সুযোগে তার কিশোরী মেয়েকে পাশের বাড়ির সিএনজি ড্রাইভার দুই সন্তানের জনক অরুণ কর নানা প্রলোভন দেখিয়ে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছে। আমার মেয়ে কিছুু বুঝে উঠার আগেই সন্তান সম্ভবা হয়ে উঠে। এ সময় তার গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হয়। কিন্তু জন্মের আগে তাকে পৃথিবী থেকে তাড়িয়ে দিতে না পারলেও জন্মের পর তাকে নির্জন লাউয়াছড়া বনে নির্বাসনে দেয় অরুণ ও তার অপর দুই সহযোগী।

অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে শিশুটির বাবা মাকে সনাক্ত করি। পরে কিশোরী মেয়ের মা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণ ও নাতনীকে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামরা দায়ের করেছে। ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় অরুন করকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বিষয়ে এখন আদালত সিদ্ধান্ত নিবে।

এদিকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে পরীর। টিমের তত্ত্বাবধায়ক হিসেবে আছেন, ডা. পার্থ সারথী সোম কানুনগো। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. প্রভাত রঞ্জন দে’র সাথে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছেন।

প্রসঙ্গত, গত বুধবার (২৪ এপ্রিল) ভোরে মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে এক দিনের এক নবজাতককে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর নবজাতকটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed