কৌতুক অভিনেতা আনিস আর নেই
বিনোদন ডেস্ক: বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিস আর নেই। রোববার রাত ১১টায় রাজধানীর টিকাটুলির নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত এ খবরটি সাংবাদিকদের জানান।
পরে আনিসের মেয়ের স্বামী মো. আলাউদ্দিন শিমুল বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমের কাছে। আনিসের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই মেয়ে রেখে গেছেন।
আজ সোমবার সকাল ৯টায় টিকাটুলি জামে মসজিদে জানাজা শেষে আনিসের মরদেহ নিয়ে যওয়া হয় তার জন্মস্থান ফেনী জেলার ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আনিস বাংলা চলচ্চিত্রের এক দূর্দান্ত অভিনেতার নাম। এই অভিনেতা চার শতাধিক চলচ্চিত্র এবং অসংখ্য রেডিও ও টিভি নাটকে অভিনয় করেছেন।
তিনি প্রথম উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। পরবর্তীতে জিল্লুর রহিমের ‘এইতো জীবন’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে শুরু হয় আনিসের অভিনয় জীবন। এটি ১৯৬৪ সালে মুক্তি পায়।
আনিস একাধারে একজন চলচ্চিত্রাভিনেতা, রেডিও আর্টিস্ট এবং নাট্যঅভিনেতা ছিলেন। তাকে টিভিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন কলিম শরাফী। আবার রেডিওতে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন খান আতাউর রহমান। দীর্ঘ অভিনয় জীবনে আনিস নায়কদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছেন নায়করাজ রাজ্জাক, ফারুক ও শাকিব খানের সঙ্গে।
আনিস সর্বশেষ অভিনয় করেছেন উত্তম আকাশ পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed