Main Menu

যুবদলের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সোমবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর আম্বরখানাস্থ ব্রিটানিয়া হোটেলের কনফারেন্স হলে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগের সকল জেলা ও মহানগর শাখার সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক গনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।

এদিকে সিলেট বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক।

Share





Related News

Comments are Closed