গোলাপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফাজিলপুরে পানিতে ডুবে আব্দুল্লাহ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পূর্ব ফাজিলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
আব্দুল্লাহ পূর্ব ফাজিলপুর গ্রামের প্রবাসী তাজিম উদ্দিনের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আব্দুল্লাহ খেলতে গিয়ে তাদের ঘরের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন তাকে ঘরে না দেখে অনেক খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে এই পুকুরে আব্দুল্লাহকে ভেসে উঠতে দেখা যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে নিহত শিশুর মা রিমা বেগম (২৬) বারবার মূর্ছা যাচ্ছেন।
নিহত শিশুর চাচাতো ভাই মাজেদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পিতা বিদেশ থেকে আসার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed