বিভিন্ন দাবিতে সিলেটে শিক্ষক সমিতির মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে মূল বেতনের ১০% কর্তনের আদেশ বাতিল, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া প্রদান ও চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখা।
রোববার (২৮ এপ্রিল) সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ১২টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মো. মামুন আহমদের সভাপতিত্বে ও সচিব মো. শমশের আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা পারভিন, সমাজকল্যাণ সচিব একে আজাদ চৌধুরী, যুগ্ম তথ্য সচিব জ্যোৎস্না বেগম, সদস্য মুন্সী সামসুদ্দীন, সহকারী শিক্ষক মহি উদ্দিন, সদর উপজেলা শাখার সভাপতি আহমদ আলী ও সচিব জিয়াউর রহমান, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দুশ শহীদ, বালাগঞ্জ উপজেলা শাখার সচিব মো. হোসেন খসরু, ওসমানী নগর উপজেলা শাখার প্রচার সচিব আনোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা শাখার সচিব খালেদ আহমদ, কানাইঘাট উপজেলা শাখার সহ সভাপতি আফতাব উদ্দিন, বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি মো. ফারুক ইকবাল, সচিব নজরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার অর্থ সচিব ফয়ছল আহমদ, আইন বিষয়ক সচিব আহমদ আলী, যুগ্ম সচিব নাজির আলী সরকার, যুগ্ম শিক্ষা সচিব নুর মোহাম্মদ সাইফুদ্দিন, যুগ্ম সচিব নাজির আলী সরকার, ক্রীড়া সচিব বিজয় প্রসাদ দে, আব্দুল মুনিম, জাফর ইকবাল, আদুদ দাইয়ান, নুরুল আলম, এনামূল হক, তারেক জলিল প্রমুখ।
মানববন্ধনে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে মূল বেতনের ১০% কর্তনের আদেশ বাতিল, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া প্রদান ও চাকুরী জাতীয়করণের দাবি জানান।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed