রোজাদারদের জন্য জানালা’র ভালোবাসা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন রমজান উপলক্ষে হতদরিদ্রদের অন্যরকম ভালোবাসার বক্স উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জানালা’। সেই বক্সে ছিলো ১২৫ পরিবারের পুরো রমজানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ২টায় ওইসব পরিবারের প্রত্যেকের হাতে প্রায় ৫ হাজার টাকার পণ্যসামগ্রীর বক্স তুলে দেওয়া হয়। ১২৫ পরিবারকে দেওয়া এই উপহার সামগ্রীর অর্থমূল্য প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা।
শনিবার সিলেট নগরীর সুবিদজারাস্থ খান প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসার এই উপহার বিতরণ করে জানালা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিট পুলিশের ডেপুটি কমিশনার ফায়সাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ, রাইজ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জ্যাসন ব্যাক, কতোয়ালি মডেল কমিউনিটি পুলিশের চেয়ারম্যান লায়েক আহমদ চৌধুরী, আমান উল্লাহ কনভেনশন হলের চেয়ারম্যান শেখ ছানা উল্লাহ, খান প্যালেসের ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান খান। সমাপনী বক্তব্য রাখেন টিম জানালার সভাপতি ইফতি সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন জানালার সহ-সভাপতি ফারদায়েক চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আফজাল হোসাইন নাঈম।
টিম জানালার প্রচার সম্পাদক তারেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জানালার সদস্য সৌরভ রাসূল, এবাদ, নাঈম, সানি, ইমন, জামি, সায়েম, মামুন, শাহীন, শাহরিয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএমপির ডেপুটি পুলিশ কমিশনার ফায়সাল মাহমুদ বলেন, মানুষের জন্য ভালোবাসাই হচ্ছে মনুষত্বের মৌলিক বৈশিষ্ট্য। যাদের অন্তরে সৃষ্টির প্রতি প্রেম-ভালোবাসা নেই, তারা মৃত। রোজাদার জন্য পণ্যসামগ্রী বিতরণের কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, মুমিনদের জন্য দান-খায়রাত হচ্ছে নামাজ রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ-রোজা হচ্ছে ব্যক্তিক আমল, আর দান হচ্ছে সামাজিক উন্নয়ন। রমজানে পণ্যমূল্যে বেড়ে যাওয়ার সমালোচনা করে তিনি বলেন, সংযমের মাসে ব্যবসায়ীরা যখন মুনাফার ধান্ধায় থাকেন, তখন টিম জানালার মতো সংগঠন হতদরিদ্রদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে জানালা খুলে দিয়েছে। এই কর্মসূচি থেকে অন্যরাও উজ্জীবিত হলে গরীব-অসহায় রোজাদারদের কষ্ট লাগব হবে বলে মনে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed