দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে সিলেটি যুবকের মৃত্যু
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে কেপটাউন শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। জয়নাল আবেদীন মৃত মতছির আলী দ্বিতীয় পুত্র।
জানা যায়, ১০ বছরের এক কন্যা সন্তানের জনক জয়নাল আবেদীন। চলতি বছরের রমজান মাসে বাড়িতে আসার কথা ছিল। তিনি দক্ষিণ আফ্রিকায় ২০ বছর যাবত বসবাস করছেন।
বিষয়টি নিশ্চিত করে জয়নাল আবেদীনের মামা শাহ আলম জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে জয়নাল আবেদীন মুদির দোকান থেকে বের হওয়ার সময় ১০-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী দক্ষিণ আফ্রিকার কেপটাউন এলাকায় তার ওপর হামলা চালায়। এ সময় জয়নাল আবেদীনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
তাৎক্ষণিক আফ্রিকার একটি সরকারি হাসপাতালে নেয়ার পর জয়নাল মারা যান।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed