কানাইঘাটে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় রান্না ঘরে গলায় দড়ি দিয়ে সুলতানা নামের ২ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
সুলতানা উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের কাতার প্রবাসী হোসেন আহমদের স্ত্রী।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রান্নঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহত সুলতানা বেগমের লাশ উদ্ধার করেন। তবে কি কারনে আত্মহত্যা করেছেন তা তাৎক্ষনিক জানা যায়নি। সুলতানার ৭ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে রয়েছে।
এ ব্যাপারে কানাইঘাট থানার এসআই দেলোয়ার হোসেন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থল থেকে সুলতানার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed