বালাগঞ্জে তরুণের আত্মহত্যা
বালাগঞ্জ সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাজীপুর গ্রামে ফাহিম আহমদ (২০) নামের এক তরুণের আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার শেলু মিয়ার ছেলে ও বালাগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
জানা যায়, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পাশে একটি গাছের সাথে ফাহিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্য গাজী আতাউর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফাহিম প্রেমের কারণে আত্মহত্যা করতে পারে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed