Main Menu

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার সোনা আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে কোটি টাকার অধিক মুল্যের ২০টি সোনার বার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ভেতরে সিটের নীচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত সোনার ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। যার বাজার মুল্য প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা।

বিমান বন্দর কাস্টমস’র উপ-কমিশনার আহসান উল্লাহ জানান, নিয়মিত তল্লাসীর অংশ হিসেবে ফ্লাইটটি সিলেট পৌছালে তারা বিমানে তল্লাসী চালায় কাস্টমস কর্মকর্তারা, এসময় একটি সিটের নিচ থেকে স্কচস্টেপে মোড়ানো স্বর্নের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। এছাড়া স্বর্ণ চোরাচালানের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল ওসমানী বিমানবন্দরে তিন কেজি স্বর্ণসহ আবির হোসেন নামের এক যুবককে আটক করা হয়।

Share





Related News

Comments are Closed