Main Menu

রক্তে সুগার কমাবে এই লাল জুস

লাইফ স্টাইল ডেস্ক: দেখতে গাঢ় খয়েরি রঙের বিট জ্যুস কেবল খিদে বা তৃষ্ণা নিবারণের জন্য নয়, এটি রীতিমতো একটি সুপার ফুড। এতে রয়েছে নানা স্বাস্থ্য সুবিধা। এর মধ্যে অন্যতম হলো, এই জুস রক্তে চিনির পরিমাণ কমায়।

চমৎকার এই জুস খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়। এতে রক্তচাপ কমে, শরীর বিষমুক্ত হয়। নানা রকম শারীরিক সমস্যা দূর হয়।

যাঁদের রক্তে সুগার রয়েছে তাঁদের বলা হয় মাটির নিচের সবজি এড়িয়ে চলতে। বিশেষত আলু, বিট, গাজর ইত্যাদি। সেই হিসেবে বিট এড়িয়ে চলেন অনেকে। তবে সাম্প্রতিক সমীক্ষা বলছে, বিট একটি সুপার ফুড। বিশেষত বিটের জুস। এটি রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখা ছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এতে থাকা ভিটামিন বি মস্তিষ্কের কাজকর্ম সচল রাখে। এ ছাড়া বিট জুস হার্টবিট ঠিক রাখে। বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের নানা উপকারে আসে।

লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির সমীক্ষা বলছে, প্রতিদিন সকালে খালি পেটে বিটের জুস খেলে রক্তে সুগার নিয়ন্ত্রণে আসবে। এ ছাড়া হজমের সমস্য়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, হৃদযন্ত্রের সমস্যায়ও বিটের জুস খুব কার্যকরী।

যেভাবে তৈরি করবেন
বিট ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিন। এর সঙ্গে শশা ও আপেলের টুকরো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। এরপর ওপরে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

Share





Related News

Comments are Closed