সুনামগঞ্জে যুবক খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জলমহাল নিয়ে বিরোধের জের ধরে মিজানুর রহমান (২৫) খুনের ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের ভাই জুনেদ মিয়া ওরফে জুনায়েদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রাতেই খুনের ঘটনায় জড়িত ৮জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সদর উপজেলার সদরগড় গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে নজরুল ইসলাম ওরফে নুর জামাল, একই গ্রামের হাজি মাছিম আলীর ছেলে আবদুল হাই, গুলজার আহমদের ছেলে ছাত্তার হোসেন, শেরগুল আলীর ছেলে কামাল মিয়া, রেনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম, জমির আলীর ছেলে আবুল কালাম, ইব্রাহিমপুর গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে আব্দুল মালেক, আবদুল মান্নানের ছেলে আলী আনোয়ার হোসেন।
এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ্ বলেন, আটককৃতদের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার অক্ষয় নগর গ্রামের খালের তীরে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে মিজানুরকে হত্যা করে। নিহত মিজানুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুরের গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।
এদিন সদর উপজেলার একই ইউনিয়নের সদরগড় গ্রামের নজরুল ইসলাম ওরফে নুর জামানের নেতৃত্বে ২০/২৫ জন লোক বালু মহাল থেকে চাঁদা আদায় সংক্রান্ত বিরোধের জের ধরে মিজুনরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed