জাবিতে ইফসা’র নতুন কমিটি গঠন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা) এর ২০১৯-২০ সেশনের নতুন কমিটি ঘোষিত হয়েছে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১৭ সদস্যের এ নতুন কমিটির ঘোষণা আসে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী আবু নাহিয়ান। সাধারণ সম্পাদক হয়েছেন ৪৫তম আবর্তনের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিকদার সঞ্চিতা তাসনিম।
কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহ সভাপতি হয়েছেন- নুসরাত ফারিন, আনিকা বুশরা ও আসাদুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- আয়েশা সিদ্দীকা ও আবু নাঈম তরুণ।
সাংগঠনিক সম্পাদক পদে আবু তোরাব আতিফ, সহ-সাংগঠনিক পদে সম্পাদক ইমরাতুল স্বপ্না ও সাইফুল ইসলাম, অফিস সম্পাদক সম্পাদক পদে মাসুম খান, সহ-অফিস সম্পাদক নাম্মি, অর্থ সম্পাদক পদে মুশফিকুর লিমন, সহ-অর্থ সম্পাদক মরিয়ম উর্মি ও রিমি, শিক্ষা ও গবেষণা সম্পাদক অভিক রায়, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ওয়াহিদা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল্লাহ সুজনের নাম ঘোষণা করা হয়।
ইফসার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ দিদার ও সাধারণ সম্পাদক আলী আজম পলাশের অনুমতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি আশিক আল অনিক।
নতুন কমিটি ঘোষণার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা এই সংগঠনটি কেক কাটার মধ্যদিয়ে তাদের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করে। একই অনুষ্ঠানে নতুন কমিটির কাছে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দেয় সদ্য বিদায়ী কমিটি।
উল্লেখ্য, ইফসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত অন্যতম একটি সামাজিক সংগঠন। ২০১৪ সালের ১২ই এপ্রিল থেকে কার্যক্রম শুরু করে সংগঠনটি। সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা এবং তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে ইফসা।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed