Main Menu

দেশ থিয়েটারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ‘দুটি হাত বাড়িয়ে দাও চল এগিয়ে নিয়ে যাই দেশকে আরো উন্নতির পথে’ এই প্রতিপাদ্য-কে সামনে রেখে নাট্যসংগঠন দেশ থিয়েটার সিলেটের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজন সংবর্ধনা এবং দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে কণ্ঠশিল্পী পপি বেগমর পরিচালনায় ও সংগঠনের সভাপতি কামাল আহমেদ দূর্জয়ের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথি বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। সন্ত্রাস, মাদক ও জংগিবাদের হাত থেকে সমাজ রক্ষায় সংগীত, নৃত্য ও অভিনয় চর্চায় বেশি বেশি করে সুযোগ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দেশপ্রেমিক মানুষদের পরিকল্পিত কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্যে রাখেন, সিলেটের বিশিষ্ট সাংবাদিক সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী, নাট্যালোক সিলেটের সভাপতি, আফজাল হোসেন, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সাল আহমদ মুন্না, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল হোসেন।

Manual1 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউল ফকির মনির উদ্দিন নুরী, বক্তব্য রাখেন এম. কামরুল চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় গীতিকার সংসদ, সিলেট। তরুণ সাংবাদিক মবরুর আহমদ সাজু, ধ্রুবতারা সাহিত্য পরিষদের সভাপতি লায়েক আহমদ মাসুম, বাংলাদেশ স্যামচার, মো. জিয়া।

মেয়র আরো বলেন, সংস্কৃতি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। মানুষের জীবনটাও একটি সংস্কৃতি। পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে নিজস্ব সংস্কৃতি বিদ্যমান রয়েছে। কিন্তু বর্তমান সাংস্কৃতিক আগ্রাসনের এ যুগে সুস্থ ও নির্মল সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পথে।

Manual2 Ad Code

অপসংস্কৃতির সুনামিতে সুস্থ সংস্কৃতি ভেসে যাচ্ছে। তাই সকলকে সুস্থ বিনোদন চর্চায় এগিয়ে আসতে হবে। মেয়র বলেন, জ্ঞানী ব্যক্তিরাই সমাজকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। পরে তিনি দেশ থিয়েটারের পক্ষ থেকে ৬ জন গুণী ব্যক্তিত্বের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

Manual2 Ad Code

উক্ত অনুষ্ঠানে আব্দুল মালিক চৌধুরী, কাজী আয়েশা বেগম, আব্দুল অদুদ চৌধুরী, ফয়ছল আহমদ মুন্না, নজরুল ইসলাম রানা, মো. ইমতিয়াজ কামরান তালুকদারকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

বক্তরা বলেন, দীর্ঘ চার বছর ধরে দেশ থিয়েটার সিলেটের সংস্কৃতি অঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যার ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠাবাষির্কীতে গুণীজন সংবর্ধনা ও দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের এই মহতি উদ্যোগ প্রসংশার দাবি রাখে।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্বের চেতনায় বিশ্বাসী সংস্কৃতির আলোকিত পথে এগিয়ে যাচ্ছে দেশ থিয়েটার। মানবের দেশ গড়তে হলে মনের আলো জ্বালাতে হবে। আর সেটার জন্য সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। মানবিক, মুক্তমনা, সহনশীল সমাজ গড়তে হলে সংস্কৃতি চর্চা জরুরি। সংগীত ও শিল্পকে অনুভব করার শক্তি, সংস্কৃতিকে মনে ধারন করা শক্তিই হচ্ছে আলোকিত সমাজ গড়ার মূল মন্ত্র।

সংগঠনের সভাপতি কামাল আহমেদ দূর্জয় বলেন, প্রতি বছরের তুলনায় এবারও আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দু’জন মহৎ ব্যক্তিকে সংবর্ধিত করতে পেরে গর্ববোধ করছি, আমরা আগামীতেও এ উদ্যোগ নেব। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code