১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসাসেবা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি এভাবে চিকিৎসা নেন। চোখ দেখানো শেষে তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।
এর আগেও একই হাসপাতালে এভাবে তিনি চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন।
এ ছাড়া ২০১৭ সালের ৯ ডিসেম্বর সাধারণ রোগীর মতোই লাইনে দাঁড়িয়ে ৫ টাকার টিকিট কিনে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা’ করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সময় তার সঙ্গে বোন শেখ রেহানাও ছিলেন।
সেখানে চিকিৎসাসেবা নেয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি যদি কখনও অসুস্থ হয়ে পড়ি, তা হলে আমাকে বিদেশে নেবেন না। এয়ার অ্যাম্বুলেন্সে ওঠাবেন না। আমি দেশের মাটিতেই চিকিৎসা নেব। এই হাসপাতালে চিকিৎসা নেব।’
Related News
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুRead More
সশস্ত্র বাহিনী দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে দেশের সবRead More



Comments are Closed