Main Menu

চার জেলায় সড়ক দূর্ঘটনায় নিহত ৮

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে ৩ জন, ব্রাক্ষণবাড়িয়ায় ২, ফেনীতে পৃথক দুর্ঘটনায় ২ জন এবং পঞ্চগড়ে একজন। এসব ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে।

দিনাজপুর
দিনাজপুর কোতোয়ালি থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুর রহিম জানান, ১০টা দিকে শহরের চুনিয়াপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

তিনি জানান, দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলু রশিদ জানান, সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসটি শহর থেকে বগুড়া যাচ্ছিল। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে শহরমুখী একটি ইজিবাইককে ওই বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক নিহত হন। পরে দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফছার আলী আশরাফুল আলম (৩২) ও তারে মেয়ে শিশু আইভি ( ১০) এবং সাজদার খলিফা (৪৮) নামে এক ব্যক্তি।

Manual6 Ad Code

ব্রাক্ষণবাড়িয়া
সরাইল হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. হোসেন সরকার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন।

Manual4 Ad Code

তিনি জানান, সরাইল বিশ্বরোড থেকে মোটরসাইকেলটি দুই আরোহীসহ আশুগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা জিপের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও জিপ গাড়িটি জব্দ করা হয়। তবে জিপের চালককে আটক করতে পারেনি পুলিশ।

Manual3 Ad Code

ফেনী
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ পাঠান জানান, ভোরে ফেনী-নোয়াখালী মহাসড়কের রামনগর ইউনিয়নের রুপনগর কাবাব হাউজের সামনে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংর্ঘষে এক ‍যুবক নিহত হয়েছেন। নিহত রুবেল (৩০) নামের ওই যুবক অ্যাম্বুলেন্সের হেলপার এবং দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের সুমনের ছেলে।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি উদ্ধার করছে।

অন্যদিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভোরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী মারা গেছেন। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে।

পঞ্চগড়
জেলার বোদা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু ছাইদ (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বোদা পৌর এলাকা বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, নিহত ছাইদ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের বাসিন্দা। তিনি বোদা প্রাইভেট ফার্ম কাজী ফিডস মিলের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code