কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) প্রদেশটির পেনটিকটন শহরে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ খবর জানিয়েছে।
আরসিএমপির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, শহরটির পাঁচ কিলোমিটার এলাকার মধ্যকার তিনটি ভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলাটি পূর্বপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।
এ ঘটনায় শোক প্রকাশ করে আরসিএমপির প্রাদেশিক কমান্ডার টেড ডে জাগের বলেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed