ওসমানীনগরে শ্যালিকাকে ধর্ষণকারী দুলাভাই আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে দুঃসম্পর্কীয় এক দুলাভাই কর্তৃক কিশোরী শ্যালিকা ধর্ষিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, পিতৃহীন পরিবারের কিশোরীর মা সোমবার সকালে গ্রামের অন্য লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে গেলে দুপুর দেড়টার দিকে একই গ্রামের আব্দুস ছালামের ছেলে জাকির মিয়া (২৮) কিশোরীর দুঃসর্ম্পকের দুলাভাই তাদের বাড়িতে আসে। ঘরে আর কেউ না থাকার সুযোগে এই কিশোরীকে জোরপপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় জাকির। ঘটনার পর পর কিশোরীর মা বাড়িতে আসলে ধর্ষণের বিষয়টি সে তার মাকে জানায়। পরে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ জাকিরকে আটক করে।
এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে সোমবার রাতে জাকিরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় মামলা (নং-০৯) দায়ের করেন।
কিশোরীর মা জানান, আমি গরীব ও অসহায় মানুষের বাড়িতে কাজ করে মেয়েকে নিয়ে চলছি। আমার কিশোরী মেয়েকে একা বাড়িতে রেখে অন্য জায়গায় কাজ করতে গেলে এর সুযোগে লম্পট জাকির আমার মেয়ের এই সর্বনাশ করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের সাথে জড়িত জাকিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed