Main Menu

সেন্ট্রাল ফ্লোরিডায় পহেলা বৈশাখ উদযাপন

Manual3 Ad Code

জুয়েল সাদত: বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার উদ্যোগে গত ১৩ এপ্রিল সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলা নববর্ষ উদযাপিত হয় ওরলান্ডোর ড. জেমস রিক্রেয়েশন সেন্ট্রার মিলনায়তনে।

বিকাল ৫ টা থেকে শুরু হবার কথা থাকলেও মুল অনুষ্টান শুরু হয় বিকাল সাড়ে পাচটায় । দুপুর থেকে নানান ষ্টল ও খাবারের দোকানে ভরপুর হয়ে যায় মেলা প্রাঙ্গন । ছিল নানান রকমারি দোকান।

Manual8 Ad Code

ইউনার ও ‍ইউনুসের উপস্থাপনায় প্রথমে জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত দিয়ে মুল অনুষ্টান শুরু হয় । গান পরিবেশন করেন স্বরাজ, স্বপন অধিকারী, পল্লি ইসলাম, স্বপন, মিজান, ফারজানা, সান্টু । ছিল নবনি ও তার দলের পরিবেশনা, সেতু ও দলের পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন মিলি। ছিল ফ্যাশন শো । যেমন খুশি তেমন সাজে ২০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে । কবিতা আবৃত্তি করেন ইউনা । রাত দশটায় রিজিয়া পারভিন সংগীত পরিবেশন করেন একাধারে সাড়ে এগারটা পর্যন্ত । শিশুদের সকলকে পুরষ্কৃত করেন শামিম মৃধা । যেমন খুশি তেমন সাজে সকল প্রতিযোগীদের ও পুরষ্কার প্রদান করেন কিবরিয়া ফরহাদ বাবলা, মোয়াজ্জেম ইকবাল ও ইকবাল হায়দার । বাচ্চাদের নানান পারফর্মমেন্স এর জন্য সকলকে পুরস্কার প্রদান করেন স্পন্সর শামীম মৃধা । বাচছাদের আরেকটি ইভেন্টের স্পন্সর করেন একাউনটেন্ড একতার সম্পাদক এ্হসান । রাফেল ড্র তে প্রথম পুরষ্কার ওরলান্ডো ঢাকা রিটার্ন টিকেট প্রদান করা হয় মিলেনিয়াম ট্রাভেলস এর সৌজন্যে । দ্বিতীয় পুরস্কার স্পন্সর করের ৫০ ইন্চি টিভি একাউনটেন্ট আমিন । তৃতীয় পুরষ্কার ল্যপটপ স্পন্সর করেন রিয়েলটর পাপ্পু । বিমান টিকেট জয়লাভ করেন মোবিন ।

Manual1 Ad Code

শুভেচছা বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি সামসুদ তোহা। তিনি তার বক্তব্যে একটি সার্বজনিন ও সুষ্ট অনুষ্টান করতে পারায় সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান । তিনি একটি মান সম্পন্ন সাংস্কৃতিক অনুস্টানের জন্য ওরলান্ডোর সকল নতুন প্রজন্মের অংশগ্রহনকে একটি মাইল ফলক উল্লেখ করে আগামীতে অভিভাবকদের সোসাইটির সাথে থাকার জন্য অনুরোধ জানান ।

Manual1 Ad Code

সমগ্র অনুষ্টান সফলতায় যারা জড়িত ছিলেন তারা হলেন- কিবরিয়া ফরহাদ বাবলা, মোয়াজ্জেম ইকবাল,মোহাম্মদ হোসেন শাহিন,ফখরুল আহসান শেলী, সাদ জামান আপেল, ওয়ারেস ,সোহাগ আলম, সিপু খন্দকার, ইউনুস হোসেন, করিমুজ্জামান, জাহাঙ্গির, মইনুল , ইসতিয়াক বাবু, জুয়েল সাদত , স্বরাজ ,নবনি প্রমুখ ।

নবনিকে স্টেজ এর ডিজাইন ও বাচ্ছাদের ‍ পারফর্মমেন্স এর জন্য তাকে বিশেষ সম্মামনা পুরু্ষ্কার প্রদান করেন ইউনুস হোসেন ও সামসুদ তোহা ।

ওরলান্ডোতে একটি মাত্র বৈশাখী অনুষ্টান অনুস্টিত হওয়ায় ওরলান্ডোর সকল সংগঠন অংশগ্রহন করেন ও সেন্ট্রাল ফ্লোরিডার সকল প্রবাসীরা উপস্থিত ছিলেন। ছিল ইলিশ ও পান্তার দোকান, শাহিন ও টিপুর দোকান থেকে অনেকে ইলিশ পান্তা খাওয়ার সুযোগ পান । ছিল বাহারী পিঠা ও নানার দেশীয় মুখরোচখ খাবার । ছিল লেখক সাংবাদিক গোলাম সাদতের ব্ইয়ের ষ্টল।

ওরলান্ডোতে আইটি স্পেশালিষ্ট পল্লব বাংলা নববর্ষ উ্পলক্ষে বাংলা + ক্যালেন্ডার এর উদ্বোধন করেন বৈশাখী মেলা প্রাঙ্গনে প্রবাসের নিউজের ষ্টলে । যে কেউ বাংলা + ক্যালেন্ডার ফ্রি ডাউন লোড করতে পারেন । নববর্ষ ‍উপলক্ষে এহসানের সম্পাদনায় মেলা প্রাঙ্গনে একতারা ম্যাগাজিন সকল প্রবাসীদের প্রদান করা হয় ।

দীর্ঘ চৌ্দ্দ বছর যাবাত বাংলাদেশ সোসাইটি বৈশাখী অনুষ্টান পালন করে আসছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code