সিলেটে বেড়াতে আসা তরুণীকে গণধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বনকলাপাড়ায় আত্মীয়ের বাসায় বেড়াতে আসা এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। গত রোববার পহেলা বৈশাখের রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হচ্ছে- নগরীর সুবিদবাজার বনকলাপাড়ার ১১২ নং বাসার বাসিন্দা কামাল খানের পুত্র দুদু মিয়া (৩৫), ১৩২/২ নং বাসার বাসিন্দা আব্দুল জলিল ওরফে ফুকড়া জলিল (৩৭) ও আনোয়ার হোসেন (৩২)।
পুলিশ ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। গণধর্ষণের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
স্বজনরা জানান, নির্যাতনের শিকার ঐ তরুণী আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। ঐ আত্মীয় এলাকারই একটি কলোনীতে থাকতেন। তিনি বিভিন্ন মার্কেটে কবিরাজি করেন। গত রোববার রাত ৯টার দিকে দুদু, জলিল, আনোয়ারসহ ১০/১২ জন যুবক ঐ কবিরাজের কাছে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে কবিরাজকে তুলে নিয়ে যায়। রাত ১টার দিকে কবিরাজের ঘরে গিয়ে তারা হানা দেয়। তখন কবিরাজের বাসায় বেড়াতে আসা তরুণীকে তুলে নিয়ে যায়। রাতভর পাশবিক নির্যাতন করে সোমবার সকালে ছেড়ে দেয়। কবিরাজ তখনো বাসায় ফিরেননি। রাতভর তরুণীর উপর চলে পাশবিক নির্যাতন।
অন্যদিকে, সোমবার সকালে কবিরাজের স্ত্রী তার এই স্বজনকে নিয়ে এয়ারপোর্ট থানায় হাজির হন। এ ঘটনায় সাথে সাথে মামলা নেয় পুলিশ। ভিকটিমকে ওসমানী হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় দুদু, আব্দুল জলিল উরফে ফুকড়া জলিল ও আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।
এয়ারপোর্ট থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, ঘটনার খবর পেয়েই তারা ব্যবস্থা নেন। দুদু, ফুকড়া জলিল ও আনোয়ারকে আটক করা হয়েছে। জড়িত অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed