Main Menu

সুনামগঞ্জে ভারতীয় বিড়ির চালান জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আমদানি নিষিদ্ধ ভারতীয় একটি বিড়ির চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির অভিযানে ওই চালানে থাকা প্রায় দেড় লাখ টাকা মুল্যের আমদানি নিষিদ্ধ ৮৪ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করা হয়।

সোমবার সন্ধায় তাহিরপুরের বড়দল (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী কড়ইগড়া এলাকা থেকে ওই চালানটি আটকের পর জব্দ করা হয়।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, তাহিরপুরের টেকেরঘাট বিওপির বিজিবির টহল দল অভিযান চালিয়ে পার্শ্ববর্তী চাঁনপুর বিওপির সীমান্তের ১২০২ মেইন পিলার থেকে আনুমানিক ২শ গজ বাংলাদেশ অভ্যন্তরে কড়ইগড়া এলাকা থেকে ভারতীয় ৮৪ হাজার শলাকার খাঁচা ভর্তি বিড়ির চালানটি জব্দ করে।

ব্যাটালিয়নের তাহিরপুরের টেকেরঘাট বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার আনিসুর রহমানের অতিরিক্ত নিকোটিনযুক্ত জব্দকৃত বিড়ির চালানটির আনুমানিক মুল্য প্রায় ১ লাখ ৪৯ হাজার টাকা।

ব্যাটালিয়ন অধিনায়ক আরো জানান, এসব বিড়ি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে সংঘবদ্ধ চোরাচালানীচক্র চাঁনপুরের কড়ইগড়া, রাজাই ও বারেকটিলা সীমান্তপথ ব্যবহার করে নিয়ে এসেছিলো।

সোমবার জব্দ তালিকা শেষে বিড়িগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ে জমা দেযা হয়েছে।

Share





Related News

Comments are Closed