Main Menu

শতবর্ষ পালনে জামেয়া রেঙ্গা’র ব্যাপক আয়োজন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা শতবর্ষে পদার্পণ করছে। শতবার্ষিকী পদার্পণ ও দস্তারবন্দি মহাসম্মেলন উপলক্ষে করা হবে ব্যাপক আয়োজন।

আসন্ন শতবার্ষিকী ও দস্তারবন্দি মহাসম্মেলন সফলের লক্ষে সোমবার দুপুর ১২টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র কার্যক্রম ও দস্তারবন্দি মহাসম্মেলনে প্রস্তুতি তুলে ধরেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান।

লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ডিসেম্বরে ঐতিহ্যবাহী জামেয়া রেঙ্গা মাদরাসা প্রতিষ্ঠার শত বছর পূর্তি উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘শতবার্ষিকী উদযাপন ও দস্তারবন্দি মহাসম্মেলন।’

সম্মেলনে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি (রাহ.) এর বিশিষ্ট খলিফা আল্লামা বদরুল আলম শায়খে রেঙ্গা (রাহ.) এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা ১৯১৯ ইংরেজিতে হযরত মাওলানা আরকান আলী (রাহ.) কর্তৃক প্রতিষ্ঠা লাভের পর হযরত শায়খে রেঙ্গা (রাহ.) এর সুদক্ষ পরিচালনা ও দেশ-বিদেশের মুসলিম জনতার সার্বিক সহযোগিতায় দেশ ও মুসলিম উম্মাহর খেদমত করে যাচ্ছে।

Manual8 Ad Code

১৯৬৭ ইংরেজিতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) ক্লাস শুরু হয়ে খুব অল্প সময়ে জামেয়া হাজরো হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, লেখক, গবেষকসহ অনেক ইসলামি স্কলারের জন্ম দিয়েছে। প্রায় পাঁচহাজার শিক্ষার্থী ইলমে ওহির সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশবিদেশে ছড়িয়ে আছেন।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে আসন্ন ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জামেয়ার শতবার্ষিকী উদযাপন ও দস্তারবন্দি মহাসম্মেলনে এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ ইসলামিক স্কলার উপস্থিত থাকবেন।

Manual6 Ad Code

সম্মেলন সফল করতে প্রচার-প্রচারণায় বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রিক মিডিয়া এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হামিদ সাকিব ও সঞ্চালনায় ছিলেন মাওলানা কবির আহমদ খান, মাওলানা এহতেশামুল হক কাসিমী ও মুফতি মুশাহিদ কাসিমী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামেয়ার মুহতামি মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা ফখরুল ইসলাম মোগলাবাজারী, মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা হাফিজ মিছবাহ উদ্দীন, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা শামসীর হারুনুর রশীদ, মাওলানা তালেব উদ্দীন শমসেরনগরী, মাওলানা মতিউর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মনজুর আহমদ, মাওলানা সিফাতুল­াহ, মাওলানা শরীফ আহমদ সুলতান, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা সৈয়দ উমেদ আলী, মাওলানা আমজাদুস সামাদ উজ্জল, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা মামুনুর রশীদ, ইলিয়াস আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code