দিরাইয়ের দৃষ্টিনন্দন ‘নাচনী জামে মসজিদ’
সুনামগঞ্জ প্রতিনিধি : দৃষ্টিনন্দন, নান্দনিক কারুকার্য, নয়নাভিরাম ও শিল্পীর নিপুন শৈলিতে নির্মাণ করা হয়েছে দিরাইয়ের একটি মসজিদ। চোখ ধাঁধাঁনো নির্মাণশৈলীর এই মসজিদটি একনজর দেখার জন্য দেখতে বহুদূর-দূরান্ত থেকে লোকজন ছোটে আসছেন।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী গ্রামে প্রতিষ্ঠিত এ মসজিদটির নাম ‘নাচনী উত্তরপাড়া জামে মসজিদ’। ২০১৬ সালের ৯ ডিসেম্বর শুক্রবার স্থাপিত এ মসজিদটি পাড়ার প্রবাসিদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে।
গ্রামের উত্তরপাড়ায় ১৬ শতক জমির উপর মসজিদের অবস্থান হলেও মসজিদটি স্কয়ার সাইজের দৈর্ঘ্য-প্রস্থ ৬০ ফুট করে। মসজিদে এক সাথে প্রায় ৫শত জন মুসল্লী জামাতে নামায আদায় করতে পারবেন।
নান্দনিক এ মসজিদটির ডিজাইন করেছেন জালাল উদ্দিন। তিনি বর্তমানে সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচডিএফসি)’-তে ময়মনসিংহে কর্মরত আছেন।
তিনি জানান, চাকুরীর ফাঁকে ফাঁকে এই মসজিদের ডিজাইনটি করেছি।
মসজিদ পরিচালনা কমিটির বর্তমান মুতাওয়াল্লী রহমত আলী জানান, আমাদের উত্তরপাড়ার এই মসজিদটির নির্মাণ ব্যয় প্রবাসিদের অর্থায়নেই হয়েছে। বর্তমানে একজন ইমাম, একজন মুয়াজ্জিন রয়েছে।
তিনি আরো জানান, মসজিদটি নির্মাণের ব্যয় ধরা হয়েছিল দুই কোটি টাকা, এ পর্যন্ত প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা খরচ করা হয়েছে। দ্বিতীয় তলার সামান্য কিছু কাজ বাকি আছে। মসজিদের বাহির ও ভেতর সম্পূর্ণ টাইলস দেয়া হয়েছে। ভেতরে প্রবেশের দরজা ও মেহরাব কাঠের কারুকার্য দ্বারা সৌন্দর্য বর্ধন করা হয়েছে। নিচতলায় নামাযের পাশাপাশি ওযু ও বাথরুম এবং দ্বিতীয় তলায় নামাযের ব্যবস্থার সাথে ইমাম ও মুয়াজ্জিনের থাকার রুম রাখা হয়েছে। মসজিদের দেয়ালের চতুর্দিকে বাতি রয়েছে। তাছাড়া মসজিদের ভেতরের সামনের দিকে থাকবে ফুলের বাগান ও ফোয়ারা বাগান করারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, নান্দনিক এই মসজিদটির নির্মাণের খবর প্রচার হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এক নজর মসজিদটি দেখতে আসছেন। ২০১৮ সালের ১১ মে শুক্রবার এই মসজিদটি উদ্বোধন করা হয়।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed