চাঁদে বিধ্বস্ত ইসরায়েলি মহাকাশযান
প্রযুক্তি ডেস্ক: প্রথমবারের মতো ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত চাঁদে মহাকাশযান পাঠানোর মিশনে ব্যর্থ হয়েছে ইসরায়েল। যানটির মূল ইঞ্জিন বিকল হওয়ায় তা ঠিকভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পারেনি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের তৈরি ওই মহাকাশযানের নাম বেরেশিট। চাঁদের পৃষ্ঠে এটা সফট-ল্যান্ডিয়ের চেষ্টা করেছিল। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা অসম্ভব হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
এ সম্পর্কে প্রকল্পটির প্রধান সমন্বয়কারী মরিস কান বলেন, আমরা সফল হইনি, তবে নিশ্চিতভাবেই চেষ্টা করেছি। আমি মনে করি, আমরা যে পর্যন্ত গিয়েছি এটাই আমাদের জন্য অনেক বড় সফলতা। এ জন্য আমরা গর্বিত হতেই পারি।
তেল আবিবের কাছে নিয়ন্ত্রণকক্ষে বসে মিশন পর্যবেক্ষণকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তোমরা যেহেতু প্রথমবার সফল হওনি, আবার চেষ্টা করো।
ইসরায়েল আশা করছিল, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণ করাবে তারা। কিন্তু মিশনটি ব্যর্থ হওয়ায় অপেক্ষা আরও বেড়ে গেলো। ইসরায়েলের এই মিশনের উদ্দেশ্য ছিল চন্দ্র-পৃষ্ঠের ছবি তোলা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা।
প্রসঙ্গত, এখন পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীন সফলতার সঙ্গে চাঁদে মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছে। দেশগুলো সরকারি ব্যবস্থাপনায় এসব মিশন পরিচালনা করে।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed