মাদ্রাসার মসজিদে শিশুর ঝুলন্ত লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে একটি মাদ্রাসার মসজিদ থেকে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে ওয়াজেদিয়া এলাকার ওমর ফারুক আল ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার মসজিদ থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
মো. হাবিবুর রহমান নামের ১১ বছর বয়সী ছেলেটি ওই মাদ্রাসার হেফজ শ্রেণিতে পড়ত।
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মধ্য বোয়ালখালী পশ্চিম পাড়ার আনিসুর রহমানের ছেলে হাবিব ছাত্রাবাসেই থাকত।
বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, মসজিদের চতুর্থ তলা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। জানালার গ্রিল থেকে লাশটি ঝুলছিল। পা মাটির সাথে প্রায় লাগানো অবস্থায় ছিল।
ছেলেটির হাঁটুতে পুরানো একটি ক্ষত ছিল জানিয়ে ওসি বলেন, সেখানে পুনরায় আঘাত পাওয়ার লক্ষণ দেখা গেছে।
মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছে, ওই মসজিদের অন্যান্য তলায় হেফজ শাখার ছাত্ররা পড়াশোনা করলেও চতুর্থ তলা বেশিরভাগ সময় খালি থাকত।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed