নুসরাত হত্যার প্রতিবাদে শাবিতে মানববন্ধন
শাবি সংবাদদাতা: ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে ও খুনি, ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শাবিপ্রবি তালামীয।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা ও ঢাকায় শিশু মনির হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধর্ষক-খুনিদের দ্রত শাস্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাইবুন্যাল গঠন করে বিচারের দাবি জানান।
এছাড়াও নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে ছাত্র-শিক্ষক, পেশাজীবীসহ সকল দলমতের নাগরিকবৃন্দকে একই প্লাটফর্মে এসে গণআন্দোলনের মাধ্যমে নারী সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাবি তালামীযের সাবেক সভাপতি নিজামুল ইসলাম আব্বাসী, সহসভাপতি মো. মিজানুর রহমান, শাহিনুর সুজন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, রেদওয়ানুল হক শিমুল, সাংগঠনিক সম্পাদক ইমাদুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক গাউসুল আলম, সহ প্রচার সম্পাদক ফজলু মিয়া, অফিস সম্পাদক সাইদ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. আখতারুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর মাহবুব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মনির হোসাইনসহ শাবি তালামীযের কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed