ঢাবির হলে ইয়াবা ব্যবসা, ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে ছাত্রলীগ নেতার নেতৃত্বে ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে। হলের একটি কক্ষ থেকে ছাত্রলীগ নেতাসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
এসময় তারা ইয়াবা বিক্রি করছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় সূর্যসেন হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৫ হাজার ২৪০ টাকাসহ ওই দুইজনকে আটক করেন শিক্ষকরা। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরেক ক্যান্টিন বয়কে আটক করা হয়।
আটকরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। সাবিরুল ইসলাম সনেট মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এবং আলামিন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। এর আগে সনেটের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে। অন্যজন হলেন হলের ক্যান্টিন বয় এবং সে ইয়াবা সরবরাহ করত।
এদিকে সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর মাকসুদ কামাল বলেন, আটকদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ওই হলে মাদকের কোন স্থান নেই বলেও উল্লেখ করেন তিনি।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বলেন, সূর্যসেন হল থেকে তিনজনকে ইয়াবাসহ আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।
Related News
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More



Comments are Closed