জাতীয় চাঁদ দেখা কমিটির পদত্যাগ দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: ভুলভাবে পবিত্র শাবান মাস গণনা এবং ভুল তারিখে শবে বরাত পালনের সিদ্ধান্তে অটল থাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির পদত্যাগ দাবি করেছেন আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি মজলিসু রুইয়াতুল হিলালের সভাপতি ও আন্তর্জাতিক চাঁদ গবেষক আল্লামা আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান বলেন,‘ভূল তারিখে পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণার সিদ্ধান্তে অটল থাকায় জাতীয় চাঁদ দেখা কমিটিরপদত্যাগ করা উচিত। তারা দেশের কোটি কোটি মুসলমানদের বিশ্বাস রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। কারণ জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষিত তারিখের উপর ভিত্তি করে এদেশের দ্বীনদার মুসলমানগণপবিত্র শবে বরাত, শবে ক্দর, দুই ঈদ, পবিত্রসাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ ইত্যাদি পালন করে থাকেন। কিন্তু এবার ২৯ রজবুল হারাম শরীফ বাদমাগরিব দেশের বিভিন্ন স্থানে পবিত্র শা’বান মাসের চাঁদ দেখা গেলেও তারা সেটাকে আমলে না নিয়ে দ্বীনদার মুসলমানগণের বিশ্বাস ভঙ্গ করেছেন এবং এখনো তাদের ভূল সিদ্ধান্তে অটল রয়েছেন। যা সুস্পষ্ট সম্মানিত শরীয়ত বিরোধী সিদ্ধান্ত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাধারণভাবে চাঁদ দেখার জন্য দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার স্বাক্ষ্য গ্রহণযোগ্য। কিন্তু বলা হচ্ছে ডিসি না বললে সেই স্বাক্ষ্য গ্রহনযোগ্য না। তাহলে চাঁদ দেখার মিটিং এর আগে কেন ঘোষণা দেয়া হয়, “বাংলাদেশে কোথাও চাঁদ দেখা গেলে, জাতীয় চাঁদ দেখা কমিটির ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে সে খবর জানাতে অনুরোধ হলো।” এই নাম্বারগুলো না দিয়ে ডিসি সাহেবদের জানানোর কি কোন নাম্বার দেয়া হয়েছিলো?
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন দ্বীন ইসলামের পক্ষে কাজ করার জন্য। প্রতিষ্ঠানটি বহুবছর যাবত সুনামের সাথে চাঁদ দেখার দায়িত্ব পালন করে আসছে। কিন্তু সম্প্রতি জাতীয় চাঁদ দেখা কমিটির ভুল সিদ্ধান্ত ও একগুয়েমি আচরণের কারণেএতদিনের প্রতিষ্ঠানটির সুনাম ও বিশ্বাস ক্ষুন্ন হচ্ছে।
এসয় আলোচকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, যা দেশে বিদেশে সুনাম কুড়াচ্ছে। কিন্তু বর্তমান জাতীয় চাঁদ দেখা কমিটির ভুল তারিখে শবেবরাত পালনের সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে, কারণ পবিত্র শবে বরাত রাতটি ভাগ্য রজনী।কিন্তু ভুল তারিখ ঘোষণার কারণে দেশে কোটি কোটি দ্বীনদার মুসলমানগণের পবিত্র শবে বরাত নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। এতে সরকারের সুনাম ক্ষুন্ন হবে। তাই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক মুফতিয়ে আ’যম আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ এবং মুন্সিগঞ্জ ও খাগড়াছড়ি জেলা থেকে আগত চাঁদ দেখার প্রত্যক্ষদর্শী মুসূল্লীগণ উপস্থিত ছিলেন।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed