সিলেট গ্যাস ফিল্ডের এমডির ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লুৎফুর রহমানের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর থানা পুলিশ।
বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুরের গ্যাস ফিল্ডস্থ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লুৎফুর রহমান (৫৫) ময়মনসিংহ জেলার বাসীন্দা। তিনি ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।
স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ৯টায় সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) লুৎফুর রহমান অফিসে আসেন। বুধবার সকাল ১০ টায় অফিসে না আসায় অফিসের লোকজন তার বাসায় খোঁজ নেন। এ সময় বাসায় লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লুৎফুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed