Main Menu

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: আট বছরের শিশু মনির হোসেন মসজিদে গিয়েছিল ইমাম হাদিরের মক্তবে পড়তে। কিন্তু ওই হুজুরই (শিক্ষক) মুক্তিপণের লোভে তাকে আটকে গলাকেটে হত্যা করেন। মৃত্যু নিশ্চিতের পরও শিশুটির দুটি হাত কাটেন। এরপর বস্তাভর্তি করে লুকিয়ে রাখেন মসজিদের সিঁড়ির নিচে।

গ্রেফতারকৃত রাজধানীর ডেমরার ডগাইর নতুনপাড়ার নুর-ই-আয়েশা জামে মসজিদের ইমাম হাদির নিজেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে শিশুটিকে হত্যার নৃশংস ওই বর্ণনা দিয়েছেন।

শিশু মনির হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আজ বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার (৮ এপ্রিল) বিকালে রাজধানীর ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার একটি মসজিদের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় মনির হোসেন নামে আট বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি ডেমরার একটি স্থানীয় মাদরাসায় শিশু শ্রেণিতে পড়তো।

Share





Related News

Comments are Closed