সিলেট জেলা হাসপাতাল দ্রুত বাস্তবায়ন দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের এক কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা হাসপাতালের নির্মাণ কাজ দ্রত সম্পন্নের দাবি জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল বলেন, সিলেট বিভাগের কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জেলা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই হাসপাতালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। কিন্তু এতোদিন এই হাসপাতাল নিয়ে কেউ প্রশ্ন না তুললেও নির্মাণ কাজ শুরুর পরই একটি মহল তা বাধাগ্রস্থ করার পাঁয়তারা করছে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ সিলেট জেলা হাসপাতাল নির্মাণ কাজ দ্রত সম্পন করতে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সৃদৃষ্টি কামনা করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed