Main Menu

সিলেটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের পানসী রেস্টুরেন্টসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) নগরীতে যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে ৭ এপিবিএন, সিলেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নগরীর জিন্দাবাজার এবং দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড ও মাখরাজ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, বঙ্গবীর রোডের মডেল মেডিসিন শপকে ১০ হাজার টাকা ও মাখরাজ পয়েন্টের রসমেলাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ্’র নেতৃত্বে এই ভেজালবিরোধী ও বাজার নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করা হয়।

Share





Related News

Comments are Closed