গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা ও তিন সন্তানের মধ্যে মা ও ছেলে মারা গেছে।
রোববার রাতে ৫ বছর বয়সী সাফায়ান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আর সোমবার সকালে মা ফাতেমার মৃত্যু হয়।
পুলিশ জানায়, রোববার নারায়ণগঞ্জের গিরিধারা আবাসিক এলাকার ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মা ও তিন সন্তান দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা ও এক ছেলের মৃত্যু হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই সন্তান চিকিৎসাধীন আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed