গাইবান্ধায় বাস উল্টে ঝরল ৫ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। শনিবার ( ৬ এপ্রিল) ভোররাত ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরকত পরিবহনের যাত্রীবাহী বাসটি বুড়িমারী যাচ্ছিলো। পথিমধ্যে কালিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৫ যাত্রী নিহত হন। আহত হন ১৫ জন।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। বাস থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসের ভিতরে আরও লাশ থাকতে পারে। কিন্তু বাসটি উল্টে যাওয়ায় ঠিক বোঝা যাচ্ছে না। উল্টে যাওয়ায় উদ্ধার কাজেও সময় লাগছে।
তিনি জানান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed