Main Menu

সিলেট জেলা বিএনপির অনশন আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা বিএনপির অনশন আজ ৬ এপ্রিল শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরীর রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে।

অনশন কর্মসূচি সফলের লক্ষে সিলেট জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ।-বিজ্ঞপ্তি।

Share





Related News

Comments are Closed