রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেস এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। র্যাবের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্র জানায়, তাদের তল্লাশি চৌকির কার্যক্রম চলার সময় একদল অস্ত্রধারী ডাকাতের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে আন্তঃজেলা গাড়িচোরাই চক্র ও ডাকাত দলের দুই সদস্য নিহত হয়। এ সময় চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল বারী জানান, নিহত দু’জনের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed