লন্ডনে দুই বাংলাদেশির কারাদণ্ড
প্রবাস ডেস্ক: মাদকদ্রব্য সরবরাহে জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদিন (২৪) ও সামুন মিয়া (২৮) নামে দুই ব্রিটিশ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট। বুধবার (৩ মার্চ) দেশটির ক্রাউন কোর্ট এ আদেশ দেন।
পুলিশের অভিযোগপত্রে দাবি করা হয়েছিল- তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। সমন্বিত এক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
জয়নাল ও সামুন ২২ জনের একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দলের সদস্য। চক্রের ১৯ সদস্য পুরুষ, বাকি তিনজন নারী। অভিযোগপত্রে বলা হয়, গোটা চক্রটি সবাই পুর্ব লন্ডনে মাদক ব্যবসায় জড়িত ছিল।
ওল্ড বেথনাল গ্রিন এলাকার বাসিন্দা জয়নাল আবিদিনকে হেরোইন ও কোকেন সরবরাহের অভিযোগে চার বছরের কারাদণ্ড ও অন্যদিকে ইসল অব ডগসের বাসিন্দা সামুন মিয়াকে একই অভিযোগে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট।
Related News
লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার চেষ্টা, এক মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের দুই যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়া হয়ে সাগরপথে গ্রিস যাওয়ার পথে এক মাস ধরে নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জেরRead More
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাসRead More



Comments are Closed