সিলেটে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মেজরটিলায় আব্দুল জলিল
(৪০) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল পেশায় একজন কাপড় ব্যবসায়ী। তার বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে। তিনি নগরীর লালবাজারে হোটেল বাগদাদের একটি কক্ষে ভাড়ায় থাকতেন।
নিহতের ব্যবসায়িক পার্টনার কামরুল ইসলাম জানান, তিনি ও আব্দুল জলিল ফেরি করে কাপড় বিক্রি করতেন। বুধবার দুপুর থেকে জলিলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাত ৯টার দিকে আব্দুল জলিল মারা গেছেন বলে তার মোবাইলে ফোন আসে। পরে মেজরটিলায় একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারনা করছেন, তিনি যৌন উত্তেজক ট্যাবলেট খাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, নিহতের দুই ভাই একই ভাবে এর আগে মারা গেছে। তাদের ডায়াবেটিকস রোগ ছিলো। নিহত জলিলেরও ডায়াবেটিকস আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ বলা যাবে। আর এ ঘটনায় দুই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন তিনি।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed