গাজীপুরে পোল্ট্রি ফিড কারখানায় আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জিতারমোড় হাতিমারা রোড এলাকায় বিশ্বাস পোল্ট্রি ফিড নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোররাত ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান, গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানাধীন জিতারমোড় হাতিমারা রোড এলাকায় ভোররাত ৪টার দিকে মাহবুবুর রহমানের মালিকানাধীন বিশ্বাস পোল্ট্রি ফিড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট যায়। পরে দুইটি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
তিনি আরো জানান, আগুনে ওই কারখানার ভেতরের কাঁচামাল, কেমিক্যাল, প্লাস্টিকের বস্তা ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed