‘মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না’
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মঙ্গল শোভাযাত্রায় কোনো মুখোশ পরা যাবে না।
বুধবার সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হবে। নববর্ষের অনুষ্ঠানে ইভটিজিংসহ সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, নববর্ষ উপলক্ষে কূটনৈতিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেখানে অনুষ্ঠান হবে সেখানে কঠোর নজরদারী থাকবে। অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও কোনো নাশকতার খবর তারা পাননি। ‘তবে নাশকতার বিষয়ে আমরা সবাই সজাগ থাকবো। কঠোর গোয়েন্দা নজরদারী থাকবে।’
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed