Main Menu

প্রভাষক সাইফুর হত্যার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, ‘প্রভাষক সাইফুরের খুনিদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর না করলে আন্দোলন চলবে। একটি মহল এই হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রভাবিত করতে মনগড়া ভিত্তিহীন ও মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছেন। আমরা সাইফুর রহমানের খুনিদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখব। এই হত্যাকান্ডে আরও যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রৃত গ্রেফতার করার জোর দাবি জানান।’

বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মদনমোহন কলেজের ও তোয়াকুল কলেজের খন্ডকালীন প্রভাষক সাইফুরের খুনিদের দ্রুত ফাঁসি কার্যকর করার দাবিতে ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

ফাউন্ডেশনের সভাপতি এহসানুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ শওকত আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সোসাইটির সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আল-আছলাম মুমিন, ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, অধ্যাপক এমএ রহিম, প্রধান শিক্ষক আব্দুল মুনিম, গোয়াইনঘাট সমিতির সেক্রেটারী আহমেদ মোস্তাকিন, এডভোকেট শাহাজাহান, এডভোকেট নুর আহমদ, এডভোকেট লিয়াকত আলী, মখলিছুর রহমান রনি, ছাত্রনেতা দেলোয়ার হোসেন, মাসুদ রানা চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদ্যুৎ চক্রবর্তী, এডভোকেট জাকির হোসেন, নুরুল মুমিন জাহেদ, খলিলুর রহমান, সিরাজ উদ্দিন, এইচকেএম আফতার, জিয়াউর রহমান, ফয়সল আহমদ, খায়রুল আমিন, বাবুল চন্দ্র দাস, ইমাম উদ্দিন, হারুনুর রশিদ, বদরুল ইসলাম, মতিউর রহমান, নিবাস চন্দ্র দাস, মামুন প্রমুখ।

Share





Related News

Comments are Closed