খালেদা জিয়ার উপদেষ্টা আসাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তার স্ত্রী ইয়াসমিন আসাদ জানান, বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আসাদুজ্জামান আসাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আসাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন। মঙ্গলবার বিকালে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তার মৃত্যু হয়।
বুধবার জোহরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে আসাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed