পাঠাওয়ের অনিয়মের প্রতিবাদে আন্দোলনে রাইডাররা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘পাঠাও’ কর্তৃপক্ষের অবহেলা ও বঞ্চনার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ফ্রিল্যান্স রাইডারস এসোসিয়েশন অব সিলেটের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা তাদের বঞ্চনার কথা তুলে ধরেন। তারা আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রায় সমপরিমাণ খরচ হলেও ‘পাঠাও’ কর্তৃপক্ষ ঢাকা বা চট্টগ্রাম থেকে সিলেটের রাইডারদের অর্ধেক পারিশ্রমিক দিচ্ছে। এই শোষণের বিরুদ্ধে বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিলেও কোন ইতিবাচক ফলাফলতো আসছেই না, উল্টো নিরীহ রাইডারদের হয়রানী করা হচ্ছে। এ অবস্থায় রাইডাররা পরিবার পরিজন নিয়ে রীতিমতো বিপর্যস্ত। তাছাড়া লেখাপড়ার খরচ চালাতে অনেক ছাত্র পার্টটাইম রাইড শেয়ারিং করছে। কিন্তু ‘পাঠাও’ কর্তৃপক্ষের শোষণের কারণে তারা প্রত্যাশিত আয় থেকে বঞ্চিত হচ্ছেন। এতে এই ব্যবসায় তারা যেমন আগ্রহ হারাচ্ছে, তেমনি এর সম্ভাবনাও ক্রমশঃ ধ্বংস হয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, রাইড শেয়ার করতে হলে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র ঠিক থাকতে হয়। অথচ মোটা অংকের মুনাফার লোভে পাঠাও কর্তৃপক্ষ কাগজপত্রহীন ও ভূয়া লাইসেন্সধারীদের রাস্তায় নামিয়ে দিচ্ছে। এতে যাত্রী সাধারণ নানা ঝামেলায় পড়ছেন অহরহ। তারা রাইড শেয়ারিং থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে পেশাদার রাইডাররাও মারাত্মক সংকটে পড়ছেন, প্রতারিত হচ্ছেন।
ফ্রিল্যান্স রাইডারদের অভিযোগ, রাইড শেয়ারিং অংশীদারিত্বমূলক ব্যবসা হলেও সিলেটের পাঠাও অফিসের কর্মকর্তারা রাইডারদের সাথে রীতিমতো প্রভূসুলভ আচরণ করছেন। সু-আচরণ বিষয়ে তাদের প্রশিক্ষনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করছেন রাইডাররা। তাছাড়া কর্তৃপক্ষ রাইডারদের প্রতি আদেশ ও অসৌজন্যমূলক নোটিশ পাঠাচ্ছেন বলেও সংবাদ সম্মেলণে তারা অভিযোগ করেছেন। এতে তারা মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন বলেও মনে করছেন।
সংবাদ সম্মেলনে রাইডাররা বলেন, অবিলম্বে কর্তৃপক্ষকে রাইডারদের উল্লিখিত সমস্যাগুলো সমাধান করতে হবে। তারা তাদের দাবি আদায়ে বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। এরপর আরো বড় আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামবেন বলেও ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে রাইডারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোতাহার হোসেন। উপস্থিত ছিলেন, ফ্রিল্যান্স রাইডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাছিব সাহেদ, সিনিয়র সহসভাপতি অ্যাড. দেলোয়ার হোসেন চৌধুরী ও শামীম আহমদ, সাধারণ সম্পাদক খালিদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরান মুন্না লস্কর, প্রচার সম্পাদক জাকির আহমদ, অর্থ সম্পাদক মস্তাক আহমদ, সহ অর্থ সম্পাদক জোবায়ের আহমদ, দফতর সম্পাদক সাইফ খান, সিনিয়র উপদেষ্ঠা সদস্য ফরহাদ আহমদ, সালেহ আহমদ, মো. কয়েস, সিনিয়র সদস্য জামাল আহমদ, মইনুল ইসলাম ও রবীন্দ্রচন্দ্র দাস।
Related News
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধিনস্ত সকল উপজেলা সমূহের ২০২৭-২৮ সেশনেরRead More
সিলেটে খাদ্য প্রতিষ্টান বনফুলকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলায় বনফুল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেRead More



Comments are Closed