পেরুতে বাসে অগ্নিকাণ্ডে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে একটি দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। পেরুর দমকল বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, রাজধানী লিমার একটি অবৈধ টার্মিনালে ওই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বাসটির মটরে প্রথমে আগুনের সূত্রপাত হয় পরে পুরো বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের মুখপাত্র লিউয়িস মেজিয়া জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে।
লিমার মেয়র জর্জ মুনোজ বলেন, ফাইয়ো বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ওই টার্মিনালটি কয়েক সপ্তাহ আগেই নিষিদ্ধ করে দিয়েছে। কারণ ওই টার্মিনালটির পাশেই একটি অবৈধ দোকান রয়েছে যেখানে জ্বালানি বিক্রি করা হতো।
Related News
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলাRead More
ইরানে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পূর্বাঞ্চলে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।Read More



Comments are Closed