পবিত্র শবে মিরাজ বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল বুধবার (৩ এপ্রিল) দিনগত রাতে বাংলাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ইসলাম ধর্মমতে, যে রাতে হযরত মুহাম্মদ (সা.) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই রাত লাইলাতুল মিরাজ বা মিরাজের রজনী বা শবে মিরাজ হিসেবে পরিচিত।
ইসলামের ইতিহাস অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বৎসরের (৬২০ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে হযরত জিবরাইল (আ.)-এর সঙ্গে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের ওপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের সবকিছুর অপার রহস্য।
Related News
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃতRead More
জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা গেছে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ।Read More



Comments are Closed