পদ্মা নদী থেকে তিন জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : ঝড়ের দুই দিন পর রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
গত রোববার ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এরা নিখোঁজ হয়। টানা দুইদিনের চেষ্টায় মঙ্গলবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহতদের লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত নিহত ব্যক্তিরা হলেন- মোঃ আব্দুর রশিদ শেখ (৩০), বাবলু সরদার (৩৪) ও জীবন সরদার (১৪)। আব্দুর রশিদ সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মোচন শেখের ছেলে। অন্য দুইজন গোয়ালন্দ উপজেলার হাতেম সরদারের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, ৩১ মার্চ বিকালে নিহতরা পদ্মা নদীতে নৌকায় করে মাছ ধরতে গেলে হঠাৎ ঝড় ওঠে। ঝড়ের কবলে পড়ে তারা তিনজনই নিখোঁজ হন। নৌকা ডুবে যাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ডুবুরি দল দুই দিন ধরে তারা তাদের চেষ্টা চালাতে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বেলা দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে নিহত তিনজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানান, নিখোঁজ আব্দুর রশিদ শেখকে বেলা সাড়ে ১১টার দিকে গোদার বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
অন্যদিকে সকাল সাড়ে ৭টায় বাবলু সরদার ও দুপুর দেড়টার দিকে জীবন সরদারকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে ইউনিয়নের পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed