Main Menu

মঙ্গলবার শপথ নিচ্ছেন মুকাব্বির খান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় সংসদে শপথ নিচ্ছেন সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের গণফোরাম থেকে নির্বাচিত মুকাব্বির খান। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে ‘উদীয়মান সূর্য’ প্রতিকে নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছিলেন।

মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ ভবন কার্যালয়ে শপথ নেবেন তিনি। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার মোকাব্বির খান শপথ গ্রহণের ইচ্ছা জানিয়ে স্পিকারকে চিঠি দেন। বিএনপি-গণফোরামসহ আরও কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ওই নির্বাচনে ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর মধ্যে বিএনপি ছয়টি ও গণফোরাম দুইটি আসনে জয়ী হয়।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঐক্যফ্রন্ট মনোনীতরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। তবে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ৭ মার্চ শপথ নেন। পরে তাকে গণফোরাম থেকে বহিস্কার করা হয়।

Share





Related News

Comments are Closed